দ্রুত ড্রুপল ইন্সটল করা

Events happening in the community are now at Drupal community events on www.drupal.org.
You are viewing a wiki page. You are welcome to join the group and then edit it. Be bold!

ড্রুপল ব্যবহার করা শুরু করেছেন এমন ব্যবহারকারীদের জন্য লোকালহোস্ট ও সার্ভারে ড্রুপল ইন্সটল করার জন্য মৌলিক বিষয়সমূহ উক্ত পাতাটিতে উল্লেখ করা হয়েছে। ড্রুপল ৭ আরো অন্যান্য পদ্ধতিতে কিভাবে ইন্সটল করতে হয় তা বিস্তারিত জানতে Installation Guide পাতাটি দেখুন।

শুরু করার আগে "ড্রুপল সেটআপের নূন্যতম চাহিদা" পাতাটি দেখে আসুন।

ড্রুপল ডাউনলোড

ড্রুপল ডাউনলোড ও সার্ভারে কপি করার জন্য:

১. আপনার ওয়েব ব্রাউজার দিয়ে http://drupal.org/project/drupal উক্ত লিংকটিতে যান।
২। আপনি যে ভার্সানের ড্রুপল ইন্সটল করতে চান "tar.gz" বা "zip" ফাইল লিংকে ক্লিক করুন।
(যা আপনাকে ফাইলটি আপনার কম্পিউটারে Save করে রাখার সুযোগ দিবে। ফাইলটি কম্প্রেস করা অবস্থায় থাকবে, যার মধ্যে রয়েছে আরো অনেক ফোল্ডার এবং ফাইল। আপনি আপনার কম্পিউটারের কোথায় ফাইলটি সেইভ করে রেখেছেন তা মনে রাখুন।)

আপনার ওয়েব হোস্টিংয়ে ড্রুপল ফাইলসমূহ আপলোড করুন

১। আপনার ওয়েব হোস্টিং একাউন্টের Cpanel বা কন্টেল পেনেলে লগ-ইন করুন। (আপনার ওয়েব হোস্টিং কম্পানি আপনাগে লগ-ইন করার ওয়েব অ্যাড্রেসটি দিয়ে দিবে।)
২। সেখান থেকে আপনার HTML ডিরেক্টরিতে গমন করুন।
৩। আশাকরা যায় আপনার ISP আপনাকে কম্প্রেস করা ফাইল আপলোড করা এবং তা সার্ভারে আন-কম্প্রেস করার সুযোগ দেয়।

(নোট: যদি সার্ভারে কম্প্রেস করা ফাইল আপলোড না করা যায় তাহলে আপনার ISP সার্ভিস সরবরাহ করা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন এবং উক্ত সুবিধাটি চেয়ে নিন বা কিভাবে উক্ত সুবিধা চালু করতে হবে তা যেনে নিন। যদি তা না করেন তাহলে আপনার ডাউনলোডকৃত ড্রুপল ফাইলটি আপনার কম্পিউটারের আন-কম্প্রেস করতে হবে এবং তারপর আপলোড করতে হবে। যা না করাটাই অধিকতর শ্রেয়। কারন আন-কম্প্রেস করারে এর মধ্য থেকে অসংখ্য ফাইল ও ফোল্ডার বেরিয়ে আশবে যা সার্ভারে আপলোড করা খুবই সময় সাপেক্ষ এবং বিরক্তি কর। উক্ত সমস্যায় না পড়ার জন্য অনলাইন থেকে হোস্টিং সার্ভিস কেনার আগেই জেনে নিন তা অনলাইনে কম্প্রেস করা ফাইল আপলোড ও আন-কম্প্রেস করার সুযোগ দেয় কিনা। )

৪। আপনার কম্প্রেস করা ফাইলটি অর্থাৎ .tar.gz অথবা .zip ফাইলটি আপলোড করুন।
৫। ফাইলটি আন-কম্প্রেস করুন। (উক্ত প্রক্রিয়াটি সার্ভার থেকে সার্ভারে বিভিন্ন হতে পারে)

Domain সেটআপ করা এবং তাকে ড্রুপল ডিরেক্টরীতে পয়েন্ট করা

ডোমেইন সেটআপ ও কনফিগারের জন্য আপনাকে আপনার হোস্টিং সার্ভিস সরবরাহকারী প্রতিষ্ঠানের মেনুআল দেখতে হবে এবং তাদের সরবরাহ করার পদ্ধতিতে তা করতে হবে। বিভিন্ন হোস্টিং সার্ভিস সরবরাহ করা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ পদ্ধতিটি ভিন্ন। কিন্তু খুবই সহজ। মাত্র ২ থেকে ৩ টি সাধারন ধাপেই কাজটি করে ফেলা সম্ভব হবে।
সাধারণ প্রক্রিয়াগুরো নিচে লিখা হল:

১। একটি ডোমেইন নেইম রেজিস্টার করুন। যেমন: bangladesh.com
২। আপনার হোস্টিং অ্যাকাউন্টটি উক্ত ডোমেইন নেইমের জন্য কনফিগার করুন।
৩। আপনার ডোমেইন নেইমটি উক্ত ডিরেক্টরীতে পয়েন্ট বা নিদের্শিত করে দিন।

ড্রুপলের কনফিগারেশন ফাইলটি তৈরী করুন এবং তা ব্যবহারের প্রয়োজনীয় সুবিধাগুলো দিয়ে দিন (ড্রুপল ৭ এর উক্ত কাজসমুহ করতে হয় না।)

১। আপনার ড্রপল ডিরেক্টরীরর "/sites/default" ফোল্ডারে যান এবং "default.settings.php" ফাইলটির একটি কপি তৈরী করুন এবং তাকে "settings.php" নাম দিন।
২। "settings.php" ফাইলটি ব্যবহারের অনুমতি সমুহ পরিবর্তন করুন।

(অনুমতি পরিবর্তনের জন্য যদি CHMOD এ কোন নাম্বার চাওয়া হয় তাহরে তা 666 করে দেয়া উচিত।)

৩। তারপর আপনার "/sites/default" ফোল্ডারটি ব্যবহারের সুবিধাসমুহ পরিবর্তন করে দিন।

ড্রুপল ডাটাবেজ তৈরী করা

প্রথম পদ্ধতি:
১। আপনার ISP আপনাকে সরাসরি ডাটাবেজ তৈরী করতে দিলে একটি নতুন ডাটাবেজ তৈরী করুন।
২। একটি ইউজার বা ব্যবহারকারী তৈরী করুন।
৩। তৈরীকৃত ডাটাবেজটি ব্যবহার করার জন্য উক্ত ব্যবহাকারীকে সমস্ত সুযোগ দিয়ে দিন।
(উক্ত তথ্যগুলো মনে রাখুন।)

দ্বিতীয় পদ্ধতি:
১। আপনার ISP এর কন্ট্রোল পেনেল থেকে phpMyAdmin এ যান ।
২। "create new database" ফিল্ডে আপনি যে ডাটাবেজটি তৈরী করতে চান তার নাম লিখুন। collation সাধারণত utf8_general_ci সেট করা উচিত।
৩। তারপর "Privileges" ট্যাব এ ক্লিক করুন।
৪। একজন নতুন ব্যবহারকারী যুক্ত করুন।

এখানেই হোস্টিংয়ের কন্ট্রোল পেনেলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এখানে থেকে সাইট কনফিগারেশেনর পরবর্তি ধাপসমূহে আমরা শুধু ব্রাউজার ব্যবহার করবো

ইস্টলেশন স্ক্রিপটি চলনা করুন

১। আপনার ওয়েবব্রাউজার থেকে আপনার ওয়েবসাইটের বেইজ URL টিতে গমন করুন। আপনার ডোমেইন নেইমটিই আপনার বেইজ URL। ফলে আপনি নিচের পাতাটি দেখতে পাবেন। উক্ত ইন্সটলেশন ইউজার্ডটি আপনাকে আপনার ড্রুপল সেটআপ সেট হওয়া পর্যন্ত সাহায্য করে যাবে।

Only local images are allowed.

২। উক্ত পাতাটি থেকে Standard সিলেক্ট করুন এবং Save and continue ক্লিক করুন।
৩। ভাষা সিলেক্ট করার পাতাটি থেকে ভাষা সিলেক্ট করুন। তারপর Save and continue ক্লিক করুন।

(বাংলা ভাষা সিলেক্ট করতে হলে উক্ত ধাপের আগে ড্রুপল বাংলা ভাষা পাতাতে যান এবং আপনার ভার্সানের জন্য বাংলা ভাষার ফাইল ডাউনলোড করুন। এরপর ফাইলটি profiles\standard\translations ফোল্ডারে রেখে আসুন। ফলে উক্ত কার্যপ্রক্রিয়ার ৩ নং দাপে ভাষার তালিকায় বাংলা ভাষাকে পাওয়া যাবে।)

৪। ডাটাবেজ কনফিগারেশন পাতায় আপনার ডাটাবেজের টাইপ সিলেক্ট করুন, ডাটাবেজের নাম লিখুন, ইউজারনেই বা ব্যবহারকারীর নাম এবং ডাটাবেজের পাসওয়ার্ডটি লিখুন।
(সমস্যা হলে অ্যাডভান্সড ডাটাবেজের ঘরসমূহও পূরণ করে দিন। উক্ত তথ্যগুরো জানতে আপনার হোস্টের মেনেুয়্যাল দেখুন।)
তারপর Save and continue ক্লিক করুন। ফলে নিচের ছবিটি দেখা যাবে:

Only local images are allowed.

৫। কনফিগার সাইট পাতাটিতে নিচের কাজগুরো করুন:

  • Site name ফিল্ডটিতে আপনার সাইটের নামটি লিখুন।

  • ই-মেইল অ্যাড্রেসটি পূরণ করুন। (আপনার সাইটের মেইন্টেনেন্স তথ্যগুরো উক্ত অ্যাড্রেসে পাঠানো হবে।)

  • ইউজার নেইম বা ব্যবহারকারীর নাম লিখুন এবং একটি পাসওয়ার্ড লিখুন ও তা কনফার্ম করুন।

  • সার্ভার সেটিং পাতা হতে একটি দেশ বাছাই করুন এবং একটি টাইম জোন বাছাই করুন।

  • যদি দরকারী মনে হয় তাহলে, Check for updates এবং Receive email notification সিলেক্ট করে দিন।

  • তারপর Save and Continue ক্লিক করুন।

৬। ফলে সেটআপ সম্পূর্ণ হওয়ার পাতাটি দেখা যাবে। উক্ত পাতা থেকে ক্লিক করুন "Visite your new site" লিঙ্কটিতে।

Only local images are allowed.

ফলে আপনি উপরের পাতাটি দেখতে পাবেন যেখানে আপনার অ্যাডমিনিস্টেশন অ্যাকাউন্টটিতে আপনি স্বয়ংক্রিয়ভাবেই লগ-ইন করা থাকবেন। যদি আপনি ইন্সটরের সময় "Standard" প্রোফাইলটি সিরেক্ট করে থাকেন তাহরে অ্যাডমিনিস্ট্রেশনের কালো টুলবারটি সাইটের উপরের অংশে দেখা যাবে।

আপনার ড্রুপল সেটআপ প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে। (আপনাকে ড্রুপল জগতে স্বাগতম)

আপনি নিজে চাইলে উক্ত পাতাটি সম্পাদন করতে পারেন। উক্ত পাতাটিতে কোন তথ্য সম্পাদন ও যুক্ত করতে আপনাকে স্বাগতম।

Bangladesh

Group organizers

Group notifications

This group offers an RSS feed. Or subscribe to these personalized, sitewide feeds: