সবাইকে শুভেচ্ছা,
এখানের দ্রুপাল গুরু তথা যারা দ্রুপাল ভাল জানেন তাদের দৃষ্টি আকর্ষন করছি। আমি দ্রুপাল দিয়ে নিউজপেপার সাইট তৈরী করতে চাই।
এখানে আমি বলে রাখি, আমি জুমলাতে এক্সপার্ট বা এটায় ভাল হাত আছে :) কিন্তু এখন কেমন যেন বিরক্ত লাগছে। নিউজপেপারে অনেক কিছু সহজভাবে করা যায় না যা দ্রুপালে করা যায়। আর্কাইভ সিষ্টেম নেই (আছে কিন্তু এক্সটেনশন সেটআপ করে নিতে হয়) যেখানে দ্রুপালে অনেক কিছু বিল্টইন আছে। তাই আমি দ্রুপালে মুভ করতে যাচ্ছি।
দ্রুপালেও কিছু সমস্যা আছে, এটা অনেক স্লো সিএমএস (আমার ধারনমাতে)। রিসোর্স হাংরি বলতে পারেন। এখন এই রিসোর্স হাংরি কিভাবে রকেট বেগে দ্রুত করা যায়? একটা নিউজপেপার সাইটের জন্য কিকি দ্রুপাল উপাদান / মাল মসলা দরকার? আমি দ্রুপাল বিষয়ক বাংলায় টিউটোরিয়াল খুজতেছি।
দ্রুপাল 7 নাকি দ্রুপাল 6 ভাল হবে? প্রোডাকশন সাইটের জন্য?
আমাকে যদি আপনার একটু সহযোগীতা করেন আমি কৃতজ্ঞ থাকবো। আমি wowইবুক ডট কম থেকে দ্রুপালের বই নামিয়েছি। কিন্তু আমি বাংলা টিউটোরিয়াল খুজতেছি কেননা যারা বাংলা টিউটোরিয়ালগুলো করে তারা যত্নসহকারেই করে।
আমি আপনাদের সাহায্য প্রার্থী।

Comments
Prosepoint
Prospoint could be ur solution. http://www.prosepoint.org/ .. also you can see the demo in here : http://demo.prosepoint.org/ .. One important things : its built on drupal .
Drupal is slow -- if you make it slow :) .. there are lots of ways you can make drupal work faster. By enabling caching and optimize css + js can reduce pare serving time. Thats just one way .. there are lot other ways. And between drupal 7 and 6 .. peek drupal 6 cause most of the necessary havent yet ported on drupal 7 yet.
Hope this comes helpful.
Hi,Thank you for your reply.
Hi,
Thank you for your reply. Already i say that i am new on Drupal so need to know how to create Section, Category, Article (Its Joomla rules), Archive, News Slideshow, Photo Gallery, Blog, Forum and need many more for news paper.
Another things, What is the best themes for News paper site. I want to create news site attractive, User friendly also fast (for browsing).
Also i want to run it on nGinx web server, Its my favorites Web Server. Its too fast.
So hard request give me a guide line.
Thanks again.
Gournadi.com
RE: বাংলা নিউজপেপার সাইট
As you are new in Drupal I wanna say that Drupal has a large developer community. So you will find almost anything from there. As Drupal is not so familiar in Bangladesh, searching for good tutorial in Bangla on Drupal will kill your time while there are many great tutorials in English that are easy to understand and learn. "Pro Drupal Development" by "John K. VanDyk" can be your first choice in learning Drupal. When you will learn the basics that you mentioned, you will automatically realize which suits best for you like which theme will be best for your news site, how you can make the site faster, etc.
You have already got some good recommendations from one of our member of this group. Also regarding your theme, you can read http://drupal.org/node/450548.
But as I said, you will automatically know the best solution for you after you learn the basics of Drupal. So go for it and welcome to the Drupal community.
Thanks
openPublish
*মডারেটকে বলবো আমার এই টপিকটি মুছে দেয়ার জন্য।
Thank you all
Gournadi.com
re:আপডেট
হ্যা, আমিও মনে করি যে আপনি ভুল জায়গায় চলে এসেছেন । কারণ আপনি যে ধরনের প্রশ্ন করেছেন সে ধরনের প্রশ্নের উত্তর দেবার ইচ্ছা মনে হয় কোনো গ্রুপ মেম্বার এর ই নেই । আমি আমার কমেন্ট এ যে বই এর রেফারেন্স দিয়েছি তা যদি আপনি মাত্র ২ ঘন্টা পড়তেন তাহলে আমি হলপ করে বলতে পারি আপনার এমন প্রশ্ন করার দরকার হত না । moderator কে আমি ধন্যবাদ জনাই যে উনি আপনার আগের কমেন্ট টি বাদ দেন নি ।
ছাত্র যখন শিক্ষকের কাছে "আম" বানান জানতে চায় তখন শিক্ষক ধরে নেন যে সে "আ" আর "ম" অক্ষর দুটি সে জানে । তাও যদি না জানে, তবে তাকে প্রথমে বর্ণমালা পড়তে বলবেন বা শেখাবেন । কারণ তিনি জানেন যে বর্ণমালা না জানলে "আম" বানান বলে ও লাভ নেই । আর ছাত্র যদি ভালো হয় তবে বর্ণমালা শিখলে সে নিজে নিজেই তা বানান করতে পারবে । আমাদের এই বয়সে এখন আর কেউ আমাদের বর্ণমালা শিখাবে না । এটা আমাদের নিজেকে ই পড়তে হবে ।
নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর কাজ কেউ না করলে আপনার জুমলা আর এই দ্রুপাল, এর কোনটাই তৈরি হত না । তবে এটাকে যদি কেউ "নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর" মত মনে করে তবে তার তাকে আমার আর কিচ্ছু বলার নেই ।
আমি আপনাকে আবার বলব, দয়াকরে বইটা একবার reading পড়ুন । তাতে করে অন্য আরেকটি দ্রুপাল গ্রুপে এ ধরনের প্রশ্ন করে আপনাকে হাসির পাত্র হতে হবে না ।
আপনি এই গ্রুপে পোস্ট করে গ্রুপ এর কন্টেন্ট resource বাড়ানোর জন্য আপনাকে ধন্যবাদ । আমার মনে হয় এই গ্রুপের মেম্বাররা আপনার জ্ঞান পিপাসা মেটানোর যোগ্যতা রাখেন না । অন্য জায়গায় চেষ্টা করে দেখতে পারেন । তবে অবশ্যই বইটা পড়ার পর :).
অনেক ধন্যবাদ
মেইলটি মুছে ফেলার আগে ঝলক
মেইলটি মুছে ফেলার আগে ঝলক আপু/ভাই এর প্রথম লাইনটি আমার দৃষ্টি কাড়লো।
অতঃপর পুরো লেখাটি পড়লাম।
মুর্শেদ ভাই, ডকুমেন্টেশনগুলো কঠিন লাগতে পারে, তবে খু-উ-ব ধৈর্য্য ধরে পড়লে দেখবেন ফকফকা লাগছে। (প্রথমে আমার মনেহয়েছিল দেয়ালে মাথা ঠুকছি ;))
মুর্শেদ ভাই, jhalak ভাই/আপু মনেহয় অভিমানের বশে "হাসির পাত্র" শব্দগুলি ব্যবহার করেছেন। ওরকম প্রশ্নের সম্মুখীন নতুন প্রায় সবকিছুতেই হতে হয়।
আমার মনেহয়না "দ্রুপাল কমিউনিটি" নিয়ে যত্ত বড় বড় কথা লেখা হয় বিভিন্ন দ্রুপালিয়ানদের ব্লগে সেগুলো অতটা সত্যি! অনেক স্টুপিড প্রশ্নের জবাব জুমলা কিম্বা ওয়ার্ডপ্রেস ফোরামে মেলে, কিন্তু দ্রুপাল ফোরাম বা "দ্রুপাল কমিউটনিটি"র লোকেদের খুব সম্ভব সময়ের অভাব নবীনদের প্রশ্নের উত্তর দিতে।
আমি সময় ও সুযোগ পেলে জুমলা বাংলা ফোরামে নতুনদের সাহায্য করার চেষ্টা করি। যখন শুরু করেছিলাম, আমি যথেষ্ট সাহায্য পেয়েছিলাম ওখানে বাংলা ও গ্লোবাল ফোরামগুলোতে। কিন্তু দ্রুপালের ক্ষেত্রে সেরকম আন্তরিকতা দেখাতে পারিনা।
আমি দ্রুপালের নোটিফিকেশনগুলো দেখেও দেখিনা- মন টানে না।
আলমামুন
..................................
দিনাজপুর- আমার জেলা
রংপুর- আমার বিভাগ
রংপুর নিউজ-দ্রুপাল চালিত
জুমলা বাংলা - ডেমো ও সাপোর্ট সাইট
আপনি google এ সার্চ করে দেখেছেন?
দু:খিত বাংলা কোন পূর্ণাঙ্গ টিউটোরিয়াল এখনও পর্যন্ত আমার চোখে পড়েনি তাই আপনাকে এই বিষয়ে সাহায্যে করতে পারছি না। আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন।
আমি আপনাকে রিকোমেন্ড করবো Drupal 7 Essential Training (Lynda) দেখার জন্যে।
যেহেতু আপনি সিএমএস এর উপরে প্রাথমিক ধারণা রাখেন সেহেতু আপনার সমস্য হবার কথা নয়। দ্রুপালে আমার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে অন্যান্য সিএমএস থেকে এখানে অনেক অপশন/ফিচার বেশী এবং অনেক উন্নত। আপনি যদি একটু সময় দেন তাহলে আপনার কাছে কঠিন মনে হবে না এবং দেখেবেন অতি চমৎকারভাবে একে নিয়ে কাজ করতে পারবেন।